জিয়াগঞ্জ হত্যাকাণ্ড: আটক ২, আর্থিক লেনদেন নিয়ে বিবাদ, অনুমান পুলিশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Oct 2019 10:53 AM (IST)

জট কাটতে চলেছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সপরিবারে শিক্ষক খুনের রহস্যের। স্ত্রী-পুত্র সহ শিক্ষক খুনে আটক ২। খুনের সঙ্গে এরা জড়িত বলে দাবি পুলিশের। ঘটনাস্থলে সিআইডি। খুনের নেপথ্যে আর্থিক লেনদেন নিয়ে বিবাদ অথবা ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। গতকাল ঘটনাস্থলে যান এডিজি দক্ষিণবঙ্গ সঞ্জয় সিংহ। কথা বলেন শিক্ষক বন্ধুপ্রকাশ পালের প্রতিবেশী, পরিচিত ও বাড়ির পরিচারিকার সঙ্গে। আজ সকালে ঘটনাস্থলে যান সিআইডি অফিসাররা।