✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

‘শবরীমালা মন্দিরে মহিলারা ঢোকার অধিকার চাইছেন, তাই দেবতা চটে গিয়েছেন’, কেরল-বন্যা নিয়ে বিতর্কিত মন্তব্য আরএসএস তাত্ত্বিক নেতা এস গুরুমূর্তির

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  21 Aug 2018 07:43 PM (IST)
ABP News
কেরলে যখন লক্ষ লক্ষ মানুষ জীবনযুদ্ধ চালাচ্ছেন তখন আজব কথা শোনা গিয়েছে, আরএসএসের তাত্ত্বিক নেতা তথা বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচিত এস গুরুমূর্তির মুখে। যাঁকে আবার সম্প্রতি আরবিআই-এর ডিরেক্টর নিযুক্ত করেছে মোদি সরকার। এহেন গুরুমূর্তির মনে হয়েছে, শবরীমালা মন্দিরে মহিলারা ঢোকার অধিকার চাইছেন বলেই না কি দেবতা আয়াপ্পা চটে গিয়েছেন!!!
শবরীমালায় ৫ থেকে ৫০ বছর পর্যন্ত মহিলাদের ঢোকার অধিকার নেই। এই ভেদাভেদের প্রতিবাদে মামলা চলছে। মহিলারা চাইছে, তাদেরও মন্দিরে প্রবেশের অধিকার দেওয়া হোক। এই প্রসঙ্গ টেনে শনিবার সকালে একটি টুইট রিটুইট করে গুরুমূর্তি লেখেন, কেরলে অতিবর্ষণের সঙ্গে শবরীমালা মামলার যোগ রয়েছে কি না, সুপ্রিম কোর্টের বিচারপতিরা ভেবে দেখতে পারেন। বন্যার ১০ লক্ষ সম্ভাব্য কারণের মধ্যে একটা কারণও যদি এটা হয়, মানুষ কিন্তু চাইবে না শবরীমালা মামলার রায় আয়াপ্পার বিরুদ্ধে যাক।
গুরুমূর্তির এই মন্তব্যের নিন্দায় সরব হয় সবাই। প্রশ্ন ওঠে, এই দুর্যোগে সাহায্য করা তো দূরের কথা, উল্টে এ ধরণের অসংবেদনশীল মন্তব্য কেন? চাপে পড়ে শেষপর্যন্ত গুরুমূর্তি সাফাই দিয়ে বলেন, তিনি মানুষের বিশ্বাসের কথা বলেছেন। তিনি আয়াপ্পার ভক্ত নন। শবরীমালা মন্দিরেও যান না।
  • হোম
  • Video
  • ভারত
  • ‘শবরীমালা মন্দিরে মহিলারা ঢোকার অধিকার চাইছেন, তাই দেবতা চটে গিয়েছেন’, কেরল-বন্যা নিয়ে বিতর্কিত মন্তব্য আরএসএস তাত্ত্বিক নেতা এস গুরুমূর্তির

TRENDING VIDEOS

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে জাতীয় সড়কে ধস-বিপর্যয়9 Minutes ago

আরও একা মমতা, 'কালীঘাট তৃণমূলের' হাত ছাড়লেন জ্য়োতিপ্রিয়11 Minutes ago

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় হলুদ সতর্কতা জারি21 Minutes ago

৪ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার ব্যারাকপুর পুরসভার TMC কাউন্সিলর তপন কুমার দে24 Minutes ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.