রায়গঞ্জে গিয়ে আতঙ্কিত ভোটারের মুখোমুখি বিবেক দুবে, এবার অন্তত ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার আর্জি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Apr 2019 07:51 PM (IST)

রায়গঞ্জে গিয়েই আতঙ্কিত এক ভোটারের মুখোমুখি হলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক। ওই বৃদ্ধা ভোটারের দাবি, সন্ত্রাসের কারণে আগের বার তিনি ভোট দিতে পারেননি। বিবেক দুবের সঙ্গে দেখা করে তাঁর আর্জি, এবার অন্তত ভোট দেওয়ার ব্যবস্থা করে দিক কমিশন। সব শুনে বিশেষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিবেক দুবের।