দেখে নিন ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের বিষয় আশয়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 May 2019 09:51 AM (IST)

ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের হাতে রযেছে নগদ ২,৮৫,২৫৮ টাকা। ব্যাঙ্কে ৬৮,০৪,৯৬৩ টাকা। তিনটি গাড়ি রয়েছে, মোট মূল্য ৫২,৯৮,৩৯২ টাকা। ৩৫,০৬,৪৬১ টাকার গয়না রয়েছে তাঁর। সব মিলিয়ে অস্থাবর সম্পত্তির মূল্য ১০ কোটি ২৩ লক্ষ ৪২ হাজার টাকা। তাঁর মোট স্থাবর সম্পত্তির মূল্য ৪ কোটি ৯১ লক্ষ টাকা।