‘পাহাড়-ডুয়ার্স হাসছে না’, মুখ্যমন্ত্রীর বার্তাকে হাতিয়ার করে প্রচারে আলিপুরদুয়ারে জন বার্লা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Mar 2019 12:15 PM (IST)

আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জন বার্লার প্রচারাভিযান। আজ সকালে বানারহাটের চা বাগান এলাকায় প্রচার করলেন তিনি। বিজেপি প্রার্থী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী দাবি করলেও, পাহাড়-ডুয়ার্স হাসছে না। এই বার্তাকেই তিনি প্রচারের হাতিয়ার করেছেন।