উত্তর ২৪ পরগনার ন’ পাড়া এলাকায় বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 May 2019 11:33 AM (IST)

ভোটের আগে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার ন’ পাড়া এলাকায় উত্তেজনা। বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, গতকাল রাতে তাদের দলীয় কার্যালয় ভাঙচুরের পাশাপাশি, ফেস্টুন ছিঁড়ে, পুড়িয়ে দেয় তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা। ২ বিজেপি কর্মীকে তারা প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ। বিজেপির তরফে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের পাল্টা দাবি, বিজেপির অন্তর্দ্বন্দ্বের জেরে এই ঘটনা