লোকসভায় মুরলি মনোহর যোশিকে না লড়ার নির্দেশ বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Mar 2019 01:12 PM (IST)

আডবাণীর পর এবার মুরলি মনোহর যোশি। লোকসভায় মুরলি মনোহর যোশিকে না লড়ার নির্দেশ বিজেপির। ২০০৯ সালে বারাণসী লোকসভা কেন্দ্র থেকে লড়েছিলেন যোশি। ২০১৪ সালে নরেন্দ্র মোদিকে বারাণসী কেন্দ্রটি ছেড়ে দেন মুরলি মনোহর যোশি।