উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বোমাবাজি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 May 2019 10:30 PM (IST)

একই সপ্তাহে দু’বার। ভোটের আগে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে ফের বোমাবাজি। বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত দোকান। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ স্থানীয় ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের। অভিযোগ অস্বীকার তৃণমূলের।