ভোটের আগের দিন বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থেকে উদ্ধার তাজা বোমা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 May 2019 12:05 PM (IST)

ভোটের আগের দিন বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থেকে উদ্ধার তাজা বোমা। আজ সকালে ওয়াড়ির কয়েতাপুকুর এলাকায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে খণ্ডঘোষ থানার পুলিশ এসে ৫টি তাজা বোমা উদ্ধার করে। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। কে বা কারা বোমা রেখেছে, খতিয়ে দেখছে পুলিশ।