আজ ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর জোড়া নির্বাচনী জনসভা- জলপাইগুড়ির নাগরাকাটা ও কোচবিহারে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Apr 2019 10:36 AM (IST)

আজ ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর জোড়া নির্বাচনী জনসভা। সকাল ১১টায় জলপাইগুড়ির নাগরাকাটার ইউরোপিয়ান ক্লাব ময়দানে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি যাবেন কোচবিহারে। সেখানে রাসমেলা ময়দানে তাঁর দ্বিতীয় জনসভা। গত ৫ দিনে উত্তরবঙ্গে ৭টি নির্বাচনী সভা করেছেন মুখ্যমন্ত্রী। ৩ এপ্রিল কোচবিহারের দিনহাটা, ৪ এপ্রিল মাথাভাঙা, ৫ এপ্রিল দার্জিলিঙের নকশালবাড়ি, ৬ এপ্রিল আলিপুরদুয়ারের বারোবিশা ও হাসিমারা এবং গতকাল জলপাইগুড়ির ময়নাগুড়ি ও আলিপুরদুয়ারের ফালাকাটায় নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়