বহরমপুরে কংগ্রেস এজেন্টদের বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ, ঘটনাস্থলে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Apr 2019 07:28 AM (IST)

ভোট শুরুর আগেই বহরমপুরের কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে উত্তেজনা। কংগ্রেস এজেন্টদের বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়েই ওই বুথে যান কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। কংগ্রেস এজেন্টদের বুথে ঢোকান তিনি। এই বুথে কেন্দ্রীয় বাহিনী নেই। তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।