বীরভূমে নকুলদানার পর এবার পশ্চিম মেদিনীপুরে সরবত, ফের নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Mar 2019 03:21 PM (IST)

বীরভূমে নকুলদানার পর এবার পশ্চিম মেদিনীপুরে সরবত। ফের নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আজ সকালে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের পুরুন্দা গ্রামে স্থানীয় মানুষকে সরবত খাওয়ানোর অভিযোগ ওঠে মেদিনীপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার ভাই বিকাশ ভুঁইয়া ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরির বিরুদ্ধে। এই ঘটনায় দাঁতন ২ নম্বর ব্লকের বিডিওর কাছে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ জানিয়েছে বিজেপি। তৃণমূলের দাবি, গরমে পথচলতি মানুষকে সরবত খাওয়ানো হচ্ছে। এর সঙ্গে রাজনীতির কোন যোগ নেই