'দেশে গণতন্ত্র বিপন্ন, স্বৈরাচারী শাসন চলছে', চন্দ্রবাবুর আমন্ত্রণে আজ বিশাখাপত্তনমে রওনা দেওয়ার আগে বললেন মুখ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Mar 2019 01:06 PM (IST)

চন্দ্রবাবুর আমন্ত্রণে আজ বিশাখাপত্তনমে রওনা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রওনা দেওয়ার আগে আজ তিনি বলেন, দেশে গণতন্ত্র বিপন্ন। স্বৈরাচারী শাসন চলছে। গণতন্ত্র বাঁচাতে মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীদের একজোটহতে হবে। চন্দ্রবাবুর আমন্ত্রণে আজ যেতে পারেন দেবেগৌড়া, কেজরিওয়ালও। এদিন মুখ্যমন্ত্রী জানান, ৪ এপ্রিল কোচবিহার দিয়ে রাজ্যে ভোটের প্রচার শুরু করবেন তিনি।। ৫ তারিখ যাবেন অসমের ধুবুড়ি।