পাটুলিতে বিকাশরঞ্জন ভট্টাচার্যর প্রচার সভার পর সিপিএমের ফ্লেক্স ও পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 May 2019 10:28 AM (IST)

পাটুলিতে সিপিএমের ফ্লেক্স ও পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের অভিযোগ, গত কয়েকদিন ধরেই এলাকার দলীয় কর্মীদের হুমকি দিচ্ছিল তৃণমূল কর্মীরা। গতকাল পাটুলিতে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যর প্রচার সভা ছিল। সভা শেষে, রাতে সিপিএমের ফ্লেক্স ও পতাকা পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।