হুগলির পাণ্ডুয়ায় সিপিএম প্রার্থীর পোলিং এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 May 2019 10:37 PM (IST)

হুগলির পাণ্ডুয়ায় সিপিএম প্রার্থীর পোলিং এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরিবারের সদস্যদের বেধড়ক মারধর। থানা ও নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের। শাসক দল অবশ্য এই ঘটনার সঙ্গে তাদের যোগ মানতে নারাজ।