সনিয়া গাঁধীর বাসভবনে কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠক, রায়গঞ্জে প্রার্থী হিসেবে দীপা দাশমুন্সির নাম চূড়ান্ত, খবর সূত্রের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  18 Mar 2019 11:12 AM (IST)
ABP News
সনিয়া গাঁধীর বাসভবনে কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠক। সূত্রের খবর, কংগ্রেস প্রার্থী হিসেবে রায়গঞ্জ লোকসভা আসনে দীপা দাশমুন্সি ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আবু হেনার নাম চূড়ান্ত করা হয়েছে। ওই দুটি কেন্দ্রেই প্রার্থী দিয়েছে বামেরা। রায়গঞ্জ থেকে লড়ছেন সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। মুর্শিদাবাদে বামেদের প্রার্থী বদরুদ্দোজা খান। আজ কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠকে যোগ দিয়েছেন রাহুল গাঁধী সহ কংগ্রেসের শীর্ষ নেতারা। উপস্থিত রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। আজকের বৈঠকে চূড়ান্ত হবে লোকসভা ভোটের প্রথম তিন পর্যায়ে কংগ্রেসের প্রার্থী তালিকা। দুপুরের মধ্যেই এআইসিসি-র তরফে তালিকা ঘোষণার সম্ভাবনা। পশ্চিমবঙ্গে ৪২টি আসনেই প্রার্থী দেবে কংগ্রেস। এদিকে, আজ থেকেই শুরু হচ্ছে প্রথম পর্যায়ের জন্য মনোনয়ন জমা দেওয়ার কাজ। সেকারণেই আজই তালিকা ঘোষণার সিদ্ধান্ত কংগ্রেসের।
  • হোম
  • Video
  • নির্বাচন
  • সনিয়া গাঁধীর বাসভবনে কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠক, রায়গঞ্জে প্রার্থী হিসেবে দীপা দাশমুন্সির নাম চূড়ান্ত, খবর সূত্রের

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন