লোকসভা ভোটের দিন হাতির দৌরাত্ম্য রুখতে নির্বাচন কমিশনের পদক্ষেপ, জেলার ২০০টি ভোটগ্রহণ কেন্দ্রকে হাতি প্রবণ এলাকা হিসেবে চিহ্নিতকরণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Mar 2019 01:18 PM (IST)

লোকসভা ভোটের দিন হাতির দৌরাত্ম্য রুখতে পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন।জেলার ২০০টি ভোটগ্রহণ কেন্দ্রকে হাতি প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে কমিশন। জেলা প্রশাসন সূত্রে খবর, ভোটকর্মী ও ভোটারদের নিরাপদে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে দিতে হাতির গতিবিধির উপর বিশেষভাবে নজরদারি চালানো হবে। হাতি তাড়াতে হুলা পার্টি, বন দফতরের কর্মীদের সাহায্য নেওয়া হবে বলে জানা গেছে।