লোকসভা ভোটের আগের দিন ৭ পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ নির্বাচন কমিশনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Apr 2019 11:36 AM (IST)

রাজ্যে তৃতীয় দফা লোকসভা ভোটের আগের দিন পুলিশ-প্রশাসন পদে বদলি। ৭ পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ নির্বাচন কমিশনের। সরানো হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের আইসি সৈকত রায়, ফরাক্কার আইসি উদয়শঙ্কর ঘোষ, সামশেরগঞ্জের এএসআই বিধান হালদার, পশ্চিম বর্ধমানের বারাবনী থানার আধিকারিক অজয় মণ্ডল, অন্ডাল থানার আধিকারিক রাজশেখর মুখোপাধ্যায়, উত্তর ২৪ পরগনার বীজপুরের আইসি কৃষ্ণেন্দু ঘোষ ও বাঁকুড়ার বিষ্ণুপুরের এসডিপিও সুকোমলকান্তি দাশকে। নির্বাচন সংক্রান্ত কাজে তাঁদের অংশ নিতে নিষেধ করা হয়েছে।