ফিরদৌসের উপস্থিতি ঘিরে বিতর্ক অব্যাহত, তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Apr 2019 11:42 PM (IST)

রায়গঞ্জে তৃণমূলের প্রচারে বাংলাদেশি অভিনেতা ফিরদৌসের উপস্থিতি ঘিরে বিতর্ক অব্যাহত। ফিরদৌস ঢাকায় ফিরে গেলেও, এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি। নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছে তারা। যদিও, রায়গঞ্জের তৃণমূল প্রার্থী এর দায় নিতে নারাজ।