পিছিয়ে গেল গুরুঙ্গদের আগাম জামিন-মামলার শুনানি, পাহাড়ের ভোটে বিমল গুরুংয়ের প্রচারের সম্ভাবনা কার্যত শেষ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Apr 2019 09:15 PM (IST)

জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চে পিছিয়ে গেল গুরুঙ্গদের আগাম জামিন-মামলার শুনানি। তার ফলে পাহাড়ের ভোটে বিমল গুরুংয়ের প্রচারের সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল। মামলার পরবর্তী শুনানি ২৫ ও ২৬ এপ্রিল।