নৈহাটির মনসাতলায় বহিরাগতদের তাড়া করলেন অর্জুন সিংহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 May 2019 01:22 PM (IST)

নৈহাটির মনসাতলায় বহিরাগতরা ভোটারদের বাধা দিচ্ছে বলে অভিযোগ, ঘটনাস্থলে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। বহিরাগতদের তাড়া করলেন অর্জুন সিংহ। তাঁর দাবি, এরা তৃণমূলের লোক, এসেছে বারাসত থেকে।