ব্যারাকপুরের ২৪১ নম্বর বুথে ঢুকতে বাধা দেওয়া হল বিজেপি প্রার্থী অর্জুন সিংহকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 May 2019 09:54 AM (IST)

ব্যারাকপুরের ২৪১ নম্বর বুথে ঢুকতে বাধা দেওয়া হল বিজেপি প্রার্থী অর্জুন সিংহকে। এক ব্যক্তি বুথের দরজার সামনে এসে বললেন, প্রার্থীকে ঢুকতে দেওয়া হবে না। অর্জুন প্রশ্ন করলেন, সেই ব্যক্তি পোলিং এজেন্ট কিনা, বুথে ঢোকালেন বিজেপির পোলিং এজেন্টকে।