ভোট শুরু আগে থেকেই একরাশ অভিযোগ ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের, কী অভিযোগ জানব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 May 2019 07:49 AM (IST)

ভোটের দিন সকালে একরাশ অভিযোগ ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের। তাঁর অভিযোগ, গতকাল রাত থেকেই ঘাটালের একাধিক জায়গায় আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা। পিংলায় এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এছাড়া, এক প্রার্থীর বাড়িতে হামলা হয়। সবংয়ের একটি বুথে বিজেপির পোলিং এজেন্টকে বের করা দেওয়া হয়েছে। পাঁশকুড়ায় মন্ত্রী সৌমেন মহাপাত্রর বিধানসভা এলাকায় একাধিক বুথে কেন্দ্রীয় বাহিনী নেই।