বীরভূমের নানুরে বিজেপি-তৃণমূল তুমুল সংঘর্ষ, ভোট দিতে বাধা দেওয়ায় তৃণমূল সমর্থকদের বাড়িতে গ্রামবাসীদের চড়াও হওয়ার অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Apr 2019 11:34 AM (IST)

বীরভূমের নানুরে বিজেপি-তৃণমূল তুমুল সংঘর্ষ। বিজেপি সমর্থকদের অভিযোগ, ভোট দিতে যাওয়ার সময় তাঁদের বাধা দেওয়া হয়, ভেঙে দেওয়া হয় এক বিজেপি সমর্থকের হাত। অভিযোগ, তৃণমূল সমর্থকরা গ্রামবাসীদের ওপর চড়াও হলে তৈরি হয় অগ্নিগর্ভ পরিস্থিতি, গ্রামবাসীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা এলাকা ছেড়ে পালায়। ফেলে দেওয়া হয় তৃণমূল ক্যাম্প অফিসে রেখে দেওয়া খাবার। হামলা করা হয় তৃণমূল কর্মীদের বাড়িতে।