ব্যারাকপুর কেন্দ্রে পুনর্নির্বাচন চাইল বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 May 2019 02:57 PM (IST)

ব্যারাকপুর কেন্দ্রে পুনর্নির্বাচন চাইল বিজেপি। দলীয় প্রার্থী অর্জুন সিংহকে নির্মমভাবে পিটিয়েছে তৃণমূলের গুন্ডারা, ভোটারদের সঙ্গে গিয়ে ইভিএমের বোতাম টিপেছে তারা, অভিযোগ করলেন কেন্দ্রীয় নেতা প্রকাশ জাভড়েকর।