কাঁকিনাড়ায় অব্যাহত অশান্তি, লাইন বস্তিতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ঘটনাস্থলে অর্জুন সিংহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 May 2019 12:06 PM (IST)

কাঁকিনাড়ায় অশান্তি থামছে না। কাঁকিনাড়ার লাইন বস্তিতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আজ সকালে ঘটনাস্থলে যান ব্যারাকপুরের জয়ী বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। বোমা বাঁধতে গিয়ে মৃত এক ব্যক্তির পরিবারকে চাকরি ও আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিন অর্জুন।