চতুর্থ দফায় ১০০ শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন সূত্রে খবর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Apr 2019 09:48 AM (IST)

চতুর্থ দফায় ১০০ শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের ৮ কেন্দ্রে ৫৮০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। সেই সঙ্গে বাড়ান হবে কুইক রেসপন্স টিমের সংখ্যাও।