সিপিএম, বিজেপির পর এবার কংগ্রেসে যোগ দিলেন লক্ষ্মণ শেঠ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Mar 2019 07:24 AM (IST)

বিজেপি ছেড়েছিলেন আগেই। এবার কংগ্রেসে যোগ দিলেন তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ। রাহুল গাঁধীর নির্দেশে তাঁকেই এবার তমলুকের প্রার্থী করতে চলেছে কংগ্রেস। ঘোষণা সোমেন মিত্রের। আজ থেকে প্রচারে, জানিয়ে দিলেন একসময়ের দোর্দণ্ডপ্রতাপ প্রাক্তন এই সিপিএম নেতা