১৫ লক্ষ টাকা না দিলে প্রচার করতে দেব না, বজবজে বিজেপি প্রার্থীর মিছিল আটকে, রাস্তা কেটে বিক্ষোভ স্থানীয়দের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 May 2019 03:00 PM (IST)

দক্ষিণ ২৪ পরগনার বজবজে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর মিছিল আটকে, রাস্তা কেটে বিক্ষোভ স্থানীয়দের। আজ সকালে বজবজ এলাকায় প্রচারে যান ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়। সেইসময় স্থানীয় বাসিন্দারা মিছিল আটকে দেন। দাবি করেন, প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, প্রতিটি পরিবারকে ১৫ লক্ষ টাকা না দিলে প্রচার করতে দেওয়া হবে না। এরপর রাস্তাও কেটে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বজবজ থানার পুলিশ। বিজেপি প্রার্থীর দাবি, স্থানীয় মানুষ নয়, বিক্ষোভের নেপথ্যে রয়েছে তৃণমূল। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।