লোকসভা ভোটের আগে পশ্চিম মেদিনীপুরের বেলদা থেকে উদ্ধার নগদ এক লক্ষ টাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Apr 2019 01:09 PM (IST)

লোকসভা ভোটের আগে পশ্চিম মেদিনীপুরের বেলদা থেকে উদ্ধার নগদ এক লক্ষ টাকা। গতকাল সন্ধেয় পুলিশ ও নির্বাচন কমিশনের তরফে পাহাড়িচক গ্রামে নাকা চেকিং চলছিল। সন্দেহ হওয়ায় একটি গাড়িকে আটক করা হয়। গাড়ি থেকে উদ্ধার হয় নগদ এক লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে টাকা নিয়ে পশ্চিম মেদিনীপুরে আসছিল এক ব্যক্তি। জিজ্ঞাসাবাদের পর অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়। বৈধ কাগজ দেখাতে না পারায়, নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।