হুড খোলা গাড়িতে চড়ে রবিবাসরীয় প্রচার নন্দিনী মুখোপাধ্যায়ের, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে প্রচার করতে বাধা দেওয়ার অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Apr 2019 12:24 PM (IST)

রবিবার সকালে হুড খোলা গাড়িতে চড়ে ভবানীপুর এলাকায় প্রচার করেন কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন বিমান বসু ও সুজন চক্রবর্তী। বামেদের অভিযোগ, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে প্রচার করতে বাধা দেয় পুলিশ। বলরাম ঘাট থেকে সিপিএম প্রার্থীর প্রচার মিছিল ঘুরিয়ে দেওয়া হয় হরিশ মুখার্জি রোডের দিকে।