পাওয়ার মিল: জল-বাতাসা আর নিরামিষ খাবারেই ভরসা তমলুকের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্করের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Apr 2019 09:19 AM (IST)

তিনি পেশাদার কীর্তনিয়া। তমলুকের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্করের খাবার-দাবারেও পেশাগত ছাপ। অধিকাংশ সময় তাঁর পাত পড়ে কর্মীদের বাড়িতে। কর্মীদের পাশে বসে খেয়েই যাবতীয় শক্তি পান কীর্তনিয়া প্রার্থী।