কেরলের ওয়েইনাড় লোকসভা কেন্দ্রের জন্য আজ মনোনয়ন পেশ রাহুল গাঁধীর, তারপর রোড শো
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Apr 2019 11:39 AM (IST)

কেরলের ওয়েইনাড় লোকসভা কেন্দ্রের জন্য আজ মনোনয়ন পেশ করবেন রাহুল গাঁধী। মনোনয়ন পেশের সময় রাহুলের সঙ্গে থাকবেন প্রিয়ঙ্কাও। সকাল সাড়ে ১১টা নাগাদ মনোনয়ন পেশ করবেন কংগ্রেস সভাপতি। এরপর শুরু হবে রোড শো। গতকালই রাতেই কালিকটে পৌঁছেছেন কংগ্রেস সভাপতি।