ভাটপাড়া উপ নির্বাচনে রাজনৈতিক সংঘর্ষের প্রতিবাদে কাঁকিনাড়া স্টেশনে রেল অবরোধ, ভোগান্তির শিকার যাত্রীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 May 2019 10:58 AM (IST)

ভোট-পরবর্তী সংঘর্ষের জের। উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া স্টেশনে রেল অবরোধ। শিয়ালদা-কৃষ্ণনগর মেইন লাইনে ট্রেন চলাচল ব্যাহত। অভিযোগ, গতকাল ভাটপাড়া উপ নির্বাচনে রাজনৈতিক সংঘর্ষের কারণে একাধিক বাড়িতে হামলা হয়। পুড়িয়ে দেওয়া হয় বাড়িঘর। প্রতিবাদে আজ সকাল থেকে কাঁকিনাড়া স্টেশনে শুরু হয়েছে রেল অবরোধ। ভোগান্তির শিকার যাত্রীরা।