শত্রুঘ্ন সিনহা কংগ্রেসে যোগ দেবার পর সমাজবাদী পার্টিতে যোগ দিলেন শত্রুঘ্ন-পত্নী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Apr 2019 07:12 PM (IST)

বিজেপি ছেড়ে স্বামী গিয়েছেন কংগ্রেসে। এবার শত্রুঘ্ন সিনহার স্ত্রী যোগ দিলেন সমাজবাদী পার্টিতে। সূত্রের খবর, লখনউতে রাজনাথ সিংহের বিরুদ্ধে লড়তে পারেন শত্রুঘ্ন-পত্নী। বৃহস্পতিবার মনোনয়ন পেশ করতে পারেন পুনম সিনহা।