তৃণমূলের বিরুদ্ধে পুরুলিয়ায় লোকশিল্পীদের হুমকি দিয়ে ভোট প্রচারে রাজি করানোর অভিযোগ, কেউ জোর করেনি, দাবি শান্তিরাম মাহাতোর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Apr 2019 03:21 PM (IST)

পুরুলিয়ায় লোকশিল্পীদের হুমকি দিয়ে ভোট প্রচারে রাজি করানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এবার ভোট প্রচারে বিভিন্ন রাজনৈতিক দলের শোভাযাত্রায় অংশ নিচ্ছেন লোকশিল্পীরা। তাঁদের অভিযোগ, রাজ্য সরকার যে ভাতা দেয়, তা বন্ধ করে দেওয়ার ভয় দেখিয়ে লোকশিল্পীদের প্রচারে নিয়ে যাওয়ার চেষ্টা করছে শাসকদল। অভিযোগ অস্বীকার করে মন্ত্রী শান্তিরাম মাহাতোর দাবি, লোকশিল্পীরা নিজেরাই সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার করছেন। কেউ তাঁদের জোর করেনি।