পূর্ব মেদিনীপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বিজেপি সমর্থক ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 May 2019 01:45 PM (IST)

তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব মেদিনীপুরের ময়নার নোনাকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের ১৪১ নম্বর বুথে বিজেপি সমর্থক ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাঁশ-লাঠি নিয়ে তেড়ে যান বিজেপি সমর্থকরা। তৃণমূল কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। আমাদের ভোটাররাই আক্রান্ত বলে পাল্টা দাবি শাসকদলের।