ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতায় তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 May 2019 03:49 PM (IST)

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতায় তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। সূত্রের খবর, বেলেশ্বর গ্রামের ২০৬ ও ২০৭ নম্বর বুথের বাইরে তৃণমূলের ক্যাম্প অফিসে অবৈধ জমায়েত হয়। তখনই জমায়েত হঠাতে যায় বাহিনী। অভিযোগ, ভেঙে দেওয়া হয় ক্যাম্প অফিস। পুকুরে ফেলে দেওয়া হয় চেয়ার। তৃণমূলের অভিযোগ, বাহিনীর মারে জখম হন বেশ কয়েকজন।