উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 May 2019 11:30 AM (IST)

ভোটের আগে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে উত্তেজনা। তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আটক ৩ বিজেপি কর্মী। অভিযোগ, গতকাল রাতে ৬ জন বিজেপি কর্মী লাঠি-বাঁশ নিয়ে হাজির হয় ব্যারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। তাঁকে একা পেয়ে, মারধর করে বলে অভিযোগ। এলাকার বাসিন্দারা ৩ জনকে ধরে ফেলেন। পরে টিটাগড় থানার পুলিশ ওই তিন বিজেপি কর্মীকে আটক করে। হামলার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি বিজেপির।