একইসঙ্গে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ ও উপ নির্বাচন, সিপিএম প্রার্থী সাবিরউদ্দিন মোল্লার ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 May 2019 01:46 PM (IST)

আজই উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন। একইসঙ্গে চলছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। অভিযোগ, উত্তর জগদীশপুরে উপ নির্বাচনের সিপিএম প্রার্থী সাবিরউদ্দিন মোল্লার ক্যাম্প অফিস ভেঙে দেয় তৃণমূল কর্মীরা। চেয়ার-টেবল ভেঙে পুকুরে ফেলে দেওয়া হয়। অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থী ইদ্রিশ আলির।