যে কবিতা ছিল তৃণমূলের বিরুদ্ধে, এবার সেই কবিতাই তৃণমূলের দেওয়াল লিখনের হাতিয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Mar 2019 11:36 AM (IST)

যে কবিতা ছিল তৃণমূলের বিরুদ্ধে, এবার সেই কবিতাই তৃণমূলের দেওয়াল লিখনের হাতিয়ার। পঞ্চায়েত ভোটের সময় রাজ্যজুড়ে অশান্তির প্রেক্ষিতে কবিতার ভাষায় শাসকদলের সমালোচনা করেন কবি শঙ্খ ঘোষ। বোলপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনে সেই কবিতারই লাইন। আর তা নিয়েই তৃণমূলকে নিশানা বিরোধীদের