পশ্চিম মেদিনীপুরে বন্দুকের বাঁট দিয়ে মেরে দুই তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Apr 2019 02:30 PM (IST)

বন্দুকের বাঁট দিয়ে মেরে দুই তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। হামলায় আক্রান্ত হয়েছেন এক মহিলাও। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার জগারডাঙার ঘটনা। তৃণমূলের অভিযোগ, গতকাল দুপুরে ভুবন দুলে নামে স্থানীয় এক তৃণমূল কর্মী ভাত খাচ্ছিলেন। সেইসময় বাইকে করে ১০-১২ জন বিজেপি কর্মী তাঁর বাড়ি আসেন। এরপর বাইরে ডেকে এনে ভুবনকে বেধড়ক মারধর করা হয়। তাঁকে বাঁচাতে এসে গণেশ নস্কর নামে আরও এক তৃণমূল কর্মী আক্রান্ত হন। এমনকী ভুবন দুলের শাশুড়িও হামলার মুখে পড়েন। যদিও, ঘটনার সঙ্গে তাদের কেউ জড়িত নয় বলে দাবি বিজেপির।