দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের হাতিডোবায় কংগ্রেস সমর্থকদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Apr 2019 03:06 PM (IST)

দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের হাতিডোবায় কংগ্রেস সমর্থকদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেসের অভিযোগ, মিটিংয়ের জন্য গতকাল সন্ধেয় হাতিডোবায় যান তাদের কয়েকজন কর্মী। সেইসময় তৃণমূল আশ্রিত দুষ্কতীরা গাড়ি থেকে নামিয়ে তাঁদের মারধর করে। ভাঙচুর করা হয় গাড়ি। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল