ব্যারাকপুরের পলতায় তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 May 2019 12:48 PM (IST)

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পলতার বাবনপুরে তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। গাড়ি ভাঙচুর। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গতকাল রাতে রাজু দত্ত নামে ওই তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে পরপর কয়েকটি বোমা ছোড়া হয়। বাড়ির ছাদের একাংশ উড়ে যায়। বাড়ির সামনে রাখা একটি গাড়িও ভাঙচুর করা হয়। বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা বাইকে চড়ে এসে হামলা চালায় বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বোমা ছোড়ার ছবি। ফুটেজ খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। অভিযোগ অস্বীকার বিজেপির।