যাদবপুর থেকে বোলপুর, উত্তরপাড়া থেকে কাঁথি- রাজ্যের বিভিন্ন জায়গায় রামনবমী উপলক্ষ্যে বেরিয়েছে মিছিল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Apr 2019 12:54 PM (IST)

রাজ্যের বিভিন্ন জায়গায় রামনবমী উপলক্ষ্যে বেরিয়েছে মিছিল, গড়িয়া থেকে যাদবপুর ৮বি পর্যন্ত মিছিলে যোগ দিলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। বোলপুর, উত্তরপাড়াতেও বেরিয়েছে বর্ণাঢ্য রামনবমীর মিছিল। কাঁথিতে মিছিলে হল রণপা নৃত্য।