সব বুথে বাহিনীর দাবিতে ভোটকর্মীদের বিক্ষোভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Apr 2019 07:57 AM (IST)

কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সোমবারও বিক্ষোভে সামিল ভোটকর্মীরা। মালদা, জলপাইগুড়ি ও মালবাজারে চলে বিক্ষোভ। একই দাবিতে দিল্লিতে নির্বাচন কমিশনে দরবার কংগ্রেসের। এই পরিস্থিতিতে ভোটকর্মীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে কমিশন।