বীরবাহা সোরেনকে প্রার্থী করে ঝাড়গ্রামে ফের ঘাসফুল ফোটাতে চায় তৃণমূল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 May 2019 11:35 AM (IST)

সাঁওতালিতে তাঁর নামের অর্থ বুনো ফুল। বীরবাহা সোরেনকে প্রার্থী করে ঝাড়গ্রামে ফের ঘাসফুল ফোটাতে চায় তৃণমূল। জামবনির সন্তান স্কুলশিক্ষিকা বীরবাহার প্রচারে তৃণমূলের জমানায় জঙ্গলমহলে উন্নয়নের কথা।