ভোট এলেই নদী ভাঙন সমাধানের প্রতিশ্রুতি, কিন্তু ভোটের পরেও ফরাক্কার খোদাবান্দাপুরে থেকে যায় একই ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Apr 2019 12:45 AM (IST)

বর্ষা মানেই তাঁদের কাছে নদী ভাঙনের আতঙ্ক। ভোট এলেই বয়ে যায় সমাধানের প্রতিশ্রুতি। কিন্তু অভিযোগ, ছবিটা বদলায়নি আজও। তারপরও ক্ষোভ নিয়েই ভোটের লাইনে দাঁড়াল ফরাক্কার খোদাবান্দাপুর।