শেষযাত্রায় তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Aug 2018 07:13 PM (IST)

শেষযাত্রায় তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি। রাজাজি হল থেকে বের করা হয়েছে তাঁর পার্থিব দেহকে। ২ কিলোমিটার দূরে মেরিনা বিচে নিয়ে যাওয়া হচ্ছে করুণানিধির মরদেহ। এর আগে করুণানিধিকে শ্রদ্ধা জ্ঞাপনের সময় তীব্র বিশৃঙ্খলা, হুড়োহুড়ি। রাজাজি হলে বিশৃঙ্খলা সামলাতে পুলিশের লাঠিচার্জ। পদপিষ্ট হয়ে মৃত্যু কমপক্ষে ২ জনের, আহত ৩৩।