‘দেশে সুপার ইমার্জেন্সি চলছে, যা আমাকে মানসিক যন্ত্রণা দিচ্ছে’, আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবসে ট্যুইটে নাম না করে মোদিকে আক্রমণ মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Sep 2018 06:34 PM (IST)

আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবসে মুখ্যমন্ত্রীর ট্যুইট। নাম না করে মোদিকে আক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আজ আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস। কিন্তু বর্তমানে আমাদের দেশে সুপার ইমার্জেন্সি চলছে। যা আমাকে মানসিক যন্ত্রণা দিচ্ছে। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে বাঁচিয়ে রাখতে গেলে ২০১৯-এ সমস্ত সমমনোভাবাপন্ন দলগুলিকে একজোট হতে হবে।